স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখবে- বিজিবি নতুন মহাপরিচালক

BGB DG

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন তাতে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

সোমবার(৩০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

immage 1000 01 53

নবনিযুক্ত মহাপরিচালক বলেন, বিজিবি মহাপরিচালক হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের সকল কাজের অনুপ্রেরণা। তিনি স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত ইপিআর-কে বিডিআর নামে পুনর্গঠন করে এ বাহিনীকে নবজীবন দান করেছেন।
তিনি আরও বলেন, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি-কে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ প্রণয়নসহ ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করেন। ফলে বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে যেকোনো অভিযান পরিচালনা করতে সক্ষম হচ্ছে।
এর আগে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে তাঁকে।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫’র ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের শহীদ সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর