টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত কাস্টম পরিবারের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে অবসরপ্রাপ্ত কাস্টম পরিবার, ঢাকার নবগঠিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার(১১ ফেব্রুয়ারী)জাতির পিতার সমাধিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মঞ্জুর হাসান আসাদ-এর নেতৃত্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি এম আর খান, সহসভাপতি এনায়েত হোসেন, আব্দুল হাকিম, গোলাম কিবরিয়া, মাহবুবুর রহমান সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় নেতৃবৃন্দের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং জাতির পিতার সমাধি সৌধের বিভিন্ন স্থাপনা ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর