বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র -বাহাউদ্দিন নাছিম

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর কোটালীপাড়া-টুঙ্গিপাড়া হচ্ছে এর অন্যতম অঞ্চল।

আজ বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারী) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কোটালীপাড়ায় আসলে এখানকার নেতৃবৃন্দকে দেখে মনে হয় আমি আমার আপনজনদের মাঝে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই জননেত্রী শেখ হাসিনা বার বার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

এছাড়াও এ সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর