কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর ১২ টি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ টি  ম্যুরাল নির্মাণ কাজের  উদ্বোধন করা হয়েছে

আজ বুধবার(২৮ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এ সময় কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল আজম, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা, মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য সহ দুই ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, চলতি বছরের ২৫  ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার ভাঙারহাট আলিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় কোটালীপাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৬০ লাখ টাকা ব্যয়ে  এই ১২টি  ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়েছে।  আজ বুধবার কলাবাড়ি ও সাদুল্লাপুর  ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দ্রুত মোট ৩ টি ম্যুরাল নির্মাণ কাজ সমাপ্ত হচ্ছে।  নির্মাণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ম্যুরালের উদ্বোধন  করার কথা রয়েছে।  আরো ৯ টি ম্যুরালের নির্মাণ কাজ চলমান রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর