টুঙ্গিপাড়ায় “জনক আমার, নেত্রী আমার” শীর্ষক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনাসভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়ে‌ছে।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা” কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি। 

অনুষ্ঠানে উপমন্ত্রী শামীম ব‌লেন, আগে মানুষ বল‌তো আওয়ামী লীগের জন্য শেখ হা‌সিনার দরকার। আর এখন মানুষ ব‌লে দে‌শের জন্য শেখ হা‌সিনার দরকার। আগামী‌তে দেশবাসী আওয়ামী লীগ‌কে ভোট দিয়ে ৫ম বারের ম‌তো প্রধানমন্ত্রী বানা‌বে ইনশাল্লাহ।

বিশেষ অতিথি হিসে‌বে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার প্রধান পৃষ্ঠ‌পোষক তা‌রিক আফজাল, প্রধান উপ‌দেষ্টা লাকী ইনাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইন‌মেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠ‌নের সাধারন সম্পাদক  শেখ ম‌নিরুজ্জামান লিটন প্রমূখ বক্তব্য রা‌খেন। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার সভাপ‌তি মিয়া মস‌সেফ।

আলোচনা সভা শেষে সারা দেশ থেকে আসা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতা‌ধিক বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর