গোপালগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস  পালিত হয়েছে।

আজ রোববার(০১ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, সহকারি পরিচালক মো. জুলফিকার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম বদরুদ্দোজা বদর,  সমাজ সেবা অফিসার (রেজিঃ) প্রকাশ কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার ফারহানা নাসরিণ, নবীনবাগ যুব সংঘের সভাপতি মো. শফিকুজ্জামান বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর