বিএনপি-জামায়েত জোট দেশে অরাজকতা নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া কিছুই উপহার দিতে পারেনি- মুহাম্মাদ ফারুক খান এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বরেছেন, বিএনপি জামায়েত জোট দেশে অরাজকতা নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে অব্যাহত চেষ্টা চালাচ্ছে। এ ভাবে জনসাধারনের ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগনের কাছে যেতে হয়। দেশের উন্নয়ন করতে হয় এবং জনগনের কথা ভাবতে হয়।

শনিবার (১৪ অক্টোবার) “মানসম্মত প্রাথমিক শিক্ষা” স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা”-এই শ্লোগান নিয়ে উপজেলা চত্তরে কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী শাখা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন ,বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে।  মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চান গণতান্ত্রিক ভাবে দেশে সম্পূর্ণ ছচ্ছ ও অবাধ ও  নিরেপেক্ষ একটি নির্বাচন। জনগণের প্রত্যক্ষ ভোটের  মাধ্যমে সরকার গঠন হবে। তিনি দলীয় নেতাকর্মীকে এক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ করেন।

সংগঠনের সভাপতি জিয়াউর রহমান জিহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমূখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর