Home নির্বাচন-২০২৫ নির্বাচন পর্যবেক্ষণে তিন বিদেশি সংস্থার আগ্রহ

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিদেশি সংস্থার আগ্রহ

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিদেশি সংস্থার আগ্রহ
নির্বাচন পর্যবেক্ষণে তিন বিদেশি সংস্থার আগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশি সংস্থার জন্য আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে।

তিনটি সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) সঙ্গে আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সভার সময় নির্ধারিত হয়েছে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here