গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি থেকে মোটর সাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়িতে যাবার পথে দ্রুতগামী ট্রাক চাপায় প্রান হারালেন ব্যবসায়ী জসিম মোল্লা(৩০)।

আজ সোমবার(২০নভেম্বর)বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে এই দূর্ঘটানা ঘটে।

image 1000 02

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের বাড়ি ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ৪ বছর বয়সের মেয়েকে নিয়ে শশুর বাড়ি সদর উপজেলার উলপুরে যাচ্ছিলেন জসিম মোল্লা।ঘটনাস্থলে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত এবং স্ত্রী আফসানা বেগম(২২)ও মেয়ে রিয়া মনি(০৪)মারাত্মক আহত হয়। নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর