টুঙ্গিপাড়ায় সমবায়ীদের সাবলম্বী করতে ঋণ প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমবায়ীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে ঋণের চেক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ নভেম্বর) বেলা ১২ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম বজ্রকন্ঠে পাটগাতী বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের ১৪০ জন সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ৭০লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের “সমবায় বিভাগের বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট” প্রকল্পের আয়োজনে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোছাম্মদ হামিদা বেগম।

immage 1000 03 13

পরে আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক মোহাঃ বোরহানুল হক, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোঃ আহসান কবীর, গোপালগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ নবীউল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমদাদুল হক মুন্সী প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোছাম্মদ হামিদা বেগম টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাযাতে অংশ নেন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর