কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এম.পি ও আবুল হাসনাত আব্দুল্লাহ এম.পি-র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন।

আজ শনিবার(১৬ ডিসেম্বর)বেলা ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে তাঁরা শ্রদ্ধা জানান।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহুর মাগফিরাত কামনা ও ১৯৭১ সালে মুক্তযদ্ধকালীন সময়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল মোল্রা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর