গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক(৪০) নিহত হয়েছেন। আজ রবিবার(১৭ ডিসেম্বর) দুপুরে  ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরতঃ ছিলেন।

immage 1000 02 13

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটর সাইকেলে করে সদর উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে শহরতলীর ফকিরকান্দি এলাকায় পৌছালে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই কর্মকর্তা। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।দূর্ঘটনার খবর শুনে গোপালগঞ্জ কৃষি সসম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আ: কাদের সরদারসহ সহকর্মীরা ছুটে যান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর