বড়দিন ও থার্টি ফাষ্ট নাইট উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামী ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফাষ্ট নাইট উদযাপন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর)বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সভায় ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফাষ্ট নাইট উদযাপন যাতে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ করে ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত জেলার ১৭০টি গীর্জায় যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত সহ পুলিশের পাশাপাশি বিভিন্ন গীর্জার নিজস্ব ভলান্টিয়ার রাখার সিদ্ধান্ত নেয়া হয় এবং গীর্জায় সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময়টা যাতে সব গীর্জায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হয় সে ব্যাপারে আলোচনা হয়। তাছাড়া এ দুটি উৎসবকে কেন্দ্র করে সর্বত্র গোয়েন্দা নজরদারী বাড়ানোর পাশাপাশি মাদক দ্রব্যের অপব্যবহার রোধে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যকরি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, আনছার ও ভিডিপি জেলা কমান্ডার ফজলে রাব্বি, সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ বিভিন্ন চার্চ বা গীর্জার পালক ও ধর্মীও গুরু এবং বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর