গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আগুন লেগে দুই গাড়িতে আগুন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়।ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়। প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ(৩৮)ঘটানস্থলেই নিহত হয়।বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। মানিকগঞ্জের সানবান্দা গ্রামে তার বাড়ি।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম ম ‍মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

immage 1000 02 16

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিন সহদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম(২০), ফাহাদ(১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।তারা সকালে গ্রামের বাড়ি থেকে সাক্ষীরা যাচ্ছিল বলে জানাগেছে।

immage 1000 03 8

এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর