থার্টি ফার্স্ট নাইট : ঢাকায় ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

কামরাঙ্গীরচর থেকে ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

রাজধানীতে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) কামরাঙ্গীরচরে দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন(১৮) ও মো. রায়হান (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থেকে ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। ছেলে সিয়ামের শরীর পুড়ে গেছে এবং আমার ভাইদের অল্প পুড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর