Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বেকারীকে জরিমানা ৩০ হাজার টাকা

গোপালগঞ্জে বেকারীকে জরিমানা ৩০ হাজার টাকা

০
গোপালগঞ্জে বেকারীকে জরিমানা ৩০ হাজার টাকা

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় সিকদার বেকারী নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার(০২ জানুয়ারী)ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে সেখানে এ্যামোনিয়া ও অনুমোদনহীন ফ্লেভার দেখতে পান। যা ওই বেকারীর তৈরী বিভিন্ন পন্যে ব্যবহার করা হতো।

ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭ ও ৪২ ধারায় ওই বেকারীর মালিককে উপরোক্ত জরিমানা করা হয় এবং আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here