বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়, আমরা এগিয়ে নিই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ৭ মার্চের (১৯৭১ সালে) ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন– কেউ দাবায়া রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবায়া রাখতে পারবে না। নারায়ণগঞ্জ ‘স্মার্ট সিটি’ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়, আওয়ামী লীগ এগিয়ে নেয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ, তারা জ্বালাও-পোড়াও আর মানুষ খুন ছাড়া দেশবাসীকে কিছু দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আমরা ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। দুর্নীতি, দুঃশাসন আর মানুষ খুন হলো বিএনপির একমাত্র গুণ।

তিনি বলেন, বিশ্বব্যাংক মনে করেছিল, তারা টাকা না দিলে পদ্মা সেতু নির্মিত হবে না। কিন্তু আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতির কথা বলেছিল তারা। আমি বলেছিলাম, প্রমাণ দিতে হবে। তারা প্রমাণ করতে পারেনি। মামলা হয়েছিল কানাডার কোর্টে। কোর্ট বলেছিল, এখানে দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা নিজের অর্থে পদ্মাসেতু নির্মাণ করব। আমরা তা করতে পেরেছি।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ৭ মার্চের (১৯৭১ সালে) ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন– কেউ দাবায়া রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবায়া রাখতে পারবে না। নারায়ণগঞ্জ ‘স্মার্ট সিটি’ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আজই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা করছেন প্রধানমন্ত্রী। এরপর আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর