নির্বাচনের দিন পর্যন্ত ‘বেনাপোল এক্সপ্রেস’ সহ ১১ ট্রেনের যাত্রা স্থগিত

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে রেলওয়ে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে রেলওয়ে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

শনিবার (৬ জানুয়ারি) ও ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) ঘোষিত ওই ১১ ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

স্থগিতের ঘোষণায় বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানানো হয় স্থগিতের ঘোষণায়।

Untitled design(1)

তবে ট্রেনগুলোর চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গতকাল রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন নারী-শিশুসহ ৪ জন। দগ্ধ আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর