গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেবার জন্য টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত দূর্বৃত্তরা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসতাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর