মুকসুদপুরে দায়েরকৃত মামলায় কাবির মিয়া সহ ৬জন জেল হাজতে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৬জন।

আজ রোববার(০৪ ফেব্রয়ারী)তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায়(জিআর-৩১/২৪)৩২ জন আসামীর মধ্যে ২৯ জন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মোঃ কাবির মিয়া সহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে দেন এবং বাকীদের জামিন দেন।

গোপালগঞ্জ কোর্ট পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মিরা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর