মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচার চেয়ে বাসদ মহিলা ফোরামের মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের বিচার ও দৃষ্টান্তম‚লক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ ফেব্রæয়ারি) মুকসুদপুর সরকারি কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোন ইনচার্জ ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহবায়ক মোসায়েদ হোসেন ঢালী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলার আহবায়ক সজল বাড়ৈ প্রমুখ।

সরকারি মুকসুদপুর কলেজেরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বক্তা ও নেতৃবৃন্দ বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী পরিবারগুলো তাদের সন্তানদের মাদ্রাসায় পড়তে পাঠান একরকম বাধ্য হয়েই। কারণ বাবা মা দুজনই কাজে বের হলে সন্তানকে দেখার কেউ থাকে না। তাই সারাদিন মাদ্রাসায় থাকলে একদিকে পড়াশোনাও  হয় আবার ধর্মীয় চিন্তা থেকে নিরাপদ মনে করেন।

কিন্তু মাদ্রাসাগুলোতে অনেক সময়ই ছোট ছোট ছেলে এবং মেয়েরা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়। দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক অস্বচ্ছলতাকে পুঁজি করে দিনের পর দিন কিছু লোক তাদের এই বিকৃত রুচির চর্চা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায় কোন ঘটনারই বিচার বা শাস্তি পরিলক্ষিত হয় না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর