গোপালগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে  ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর ২.৫ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্তহয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবির।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। 

সহকারি তথ্য অফিসার  মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনূর রহমান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা কাশিয়ানী উপজেলা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অগ্রযাত্রা, নারী উন্নয়ন, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর