মুকসুদপুরের ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী নারী ও পুরুষেরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে দাঁড়িয়ে সুবিধাভোগী ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিউটি বেগম, বিলকিস বেগম, পিঞ্জিরা বেগম (৫৫), মনির ও রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক। তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ঘরগুলো বেহাত হওয়ার ও সম্ভাবনা রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি।

মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর