গোপালগঞ্জে গ্রামীন ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের ডমুরিয়া টুঙ্গিপাড়া শাখা গ্রামীন ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয় উদ্ভোধনের পর এটিই প্রথম মামলা।

দুই লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত বারো টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করার দায়ে আজ ১৬ এপ্রিল এই মামলা দায়ের করা হয়েছে।(মামলা নং-০১)। মামলার আসামীরা হলেন-অসীম বৈদ্য, সজল কুমার মজুমদার ও শেখ নাজমুল ইসলাম।আসামীরা সবাই ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার।

মামলা সূত্রে জানাগেছে, গ্রামীণ ব্যাংক, ডুমুরিয়া টুঙ্গীপাড়া শাখার ১৪ জন সদস্যের কৌশলে বিভিন্ন ঋণ গ্রাহকের স্বাক্ষর গ্রহণ করে ঋণ বাবদ অর্থ উত্তোলন করে ঋণগ্রহীতাদের না দিয়ে এবং ঋণ গ্রাহকের নিকট থেকে কিস্তির টাকা আদায় পূর্বক ব্যাংকে জমা না করে দুই লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত বারো টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করেন আসামী গন।

দীর্ঘ তদন্ত শেষে এসব অফিসারের বিরুদ্ধ মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর