গোপালগঞ্জে চাচাতো ভাসুরের বিরুদ্ধে গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাসুরের বিরুদ্ধে শারমিন বেগম(২৫) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার(১৭ এপ্রিল)গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ গর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুরহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান।

এসিড সন্ত্রাসের শিকার শারমিন বেগম জানান, তার বাবা হানিফ মুন্সীকে একটি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় চাচাতো ভাসুর শাহীন মুন্সী। এ মামলা আদালতে গিয়ে দেখভাল করা নিয়ে তাকে হুমকি দেয়া হয়। বুধবার রাতে শ্বশুর বাড়ীর একটি রুমে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন শারমিন। এসময় চাচাতো ভাসুর শাহীন, তার স্ত্রী ও অপর একজনকে নিয়ে ঘরে ঢুকে তাকে গালমন্দ করে মারধর করে।

এসময় ছেলে চিৎকার দিলে তার গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দ্রুত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে পরিবারের সদস্যরা।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস বলেন, এসিড নিক্ষেপের কারনে তার শরীরের ১০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সে এখন শংকামুক্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর