টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌ (Yao Wen)।

তিনি আজ সোমবার(২২ এপ্রিল) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

immage 1000 02 18

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউতসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের এডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

এরপর চীনা রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্ষের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

immage 1000 03 7

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) উকিং মে, টু্ঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মঈনুল হক, দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং,দ্বিতীয় সচিব শি জুলিয়াং,অ্যাটাচি লিয়াং শুইং, বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে চাংলিয়াং সহ চীন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরো বেশি বিনিয়োগে আগ্রহী চীন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন। বাংলাদেশের সঙ্গে পূর্বের চেয়ে আরো বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীও আগ্রহী বলে জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর