গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানকে হত্যা মামলায় জেল হাজতে প্রেরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

এর আগে তিনি মাননীয় হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন।আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।

উল্লেখ্য, বিগত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিগত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলি ভূঁইয়ার সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০/৫০ অজ্ঞাত আসামী উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর