গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় সেকেলা বেগম(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনু মুসল্লীর স্ত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক তুষার মৃধা জানিয়েছেন, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই বৃদ্ধা ভাটিয়াপাড়া এলাকায় জামাই সোহাগ খানের বাড়ীতে যাচ্ছিলেন। ওই নারী রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন। রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর