জলের তলায় ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন ভিকি-তৃপ্তি, ভিডিয়ো প্রকাশ্যে

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটপাড়ার। পাশপাশি, এমন উষ্ণতায় মাখা ভিডিয়ো দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পুলের জলে ভিকি কৌশল, বিকিনিতে তৃপ্তি দিমরি। কখনও স্নানঘরে ঘনিষ্ঠ তাঁরা, দু’জনের শরীর থেকেই চুঁইয়ে পড়ছে জল। কখনও জলের তলায় একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন দুই তারকা। যেন আলাদা করা যাচ্ছে না তাঁদের। এমন বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তাঁরা। সম্প্রতি এমন এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা কইফের খোঁজে নেটাগরিকেরা।

খুব শীঘ্রই ভিকি ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ়’ ছবিতে। সেই ছবির ‘জান‌ম’ গানটির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই যেন শোরগোল পড়ে গেল। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটপাড়ার। পাশপাশি, এমন উষ্ণতায় মাখা ভিডিয়ো দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন অভিনেত্রী, সেটা জানতেই ব্যাকুল নেটাগরিকেরা। কেউ লিখেছেন, ‘‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’’ কেউ আবার লিখেছেন, ‘‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’’ কেউ লিখেছেন, ‘‘ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না কেন?’’

অবশ্য গত বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে ক্যাটরিনা। নিজের কোনও ছবি আজকাল পোস্ট করছেন না তিনি। শেষ নিজের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ১৯ এপ্রিল। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে। যদিও অনন্ত-রাধিকার সঙ্গীতে ক্যাটরিনার অনুপস্থিতি বুঝতে দেননি ভিকি। ‘তু মুন্ডা বিলকুল দেশি হ্যায়, ম্যায় ক্যাটরিনা তো সোনি ভে’ গানে নাচতে দেখা গিয়েছে ভিকিকে। একা ভিকিকে দেখে ক্যাটরিনার খোঁজ করেন আলোকচিত্রীরা। তবে, সদুত্তর কিছু মেলেনি।

বেশ কয়েক মাস ধরেই জল্পনা, অভিনেত্রী মা হতে চলেছেন। বিশেষ করে, তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়। ঢিলেঢালা কালো পোশাকে তাঁকে দেখে ছবিশিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর