কোটালীপাড়ায় বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরির ঘটনায় গ্রেফতার-৩

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের মাছের ঘের থেকে মাছ চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

আজ শুক্রবার মাছ চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে ওই ৩জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের মাছের ঘের থেকে মাছ ধরার সময় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজির আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে। তাই ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে আমি আমার জেলা কর্মকর্তাকে জানাই। তিনি আমাকে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমার দপ্তরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর