গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র ভাইস চ্যন্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার(২০ আগষ্ট)বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনরতঃ শিক্ষার্থীদের চাপের মুখে তাঁরা পদত্যাগে বাধ্য হন।

বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ভাইস-চ্যান্সেলর সহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। আজ ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর অফিসে আসলে তাদের পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং এক পর্যায়ে তাঁরা পদত্যাগে বাধ্য হন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর