গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়।

এরপর ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুকসুদপুর সহ বিভিন্ন উপজেলায় আলোচনা সভার মধ্য দিয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। অন্যদিকে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে এতদিন বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর