Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত। আহত ৬।।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত। আহত ৬।।

০
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত। আহত ৬।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে।এসময় আহত হয়েছে আরো ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো-সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান(২১)ও তার ভাগ্নে  খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা(৮)।মামাবাড়ি করপাড়ায় থেকে থেকে সে লেখাপড়া করতো।হুসাইন মধ্য করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

আজ সোমবার(০৪ নভেম্বর)দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

immage 1000 02

কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন মজুমদার জানান, দুপুর ১২ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারী চালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন।বাকী ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here