গোপালগঞ্জে ৩১ উদ্যোক্তা পেল সাড়ে ১২ লাখ টাকার সুদমুক্ত ঋণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে  সমাজসেবা অধিদপ্তর। আজ মঙ্গলবার শহর সমাজসেবা কার্যালয় তাদের   হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে  ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন আর রশীদ। পরে ৯৪ টি কর্মদলের দলনেতার হাতে সাইন বোর্ড তুলে দেওয়া হয়।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমূখ  উপস্থিত ছিলেন।

এরআগে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ইউসিডি)  মোহাম্মদ নাসির উদ্দিন। এতে গোপালগঞ্জ শহরের  ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

এ পর্যন্ত গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ কোটি ১১ লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া  হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর