টুঙ্গিপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি সনদ ছাড়া কৃষি পন্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না রেখে পন্য বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলার পাটগাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

অভিযানে কৃষি সনদ না থাকা সত্ত্বেও কৃষি পন্য বিক্রির অপরাধে উপজেলার পাটগাতী বাজারের ব্যবসায়ী মনোজ ঘরামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না টাঙিয়ে রেখে পন্য বিক্রির অপরাধে আরো তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, নিয়মিত বাজার তদারকির সময় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত সঠিক নিয়ম ও মূল্যে পন্য বিক্রির জন্য বলা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর