গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি-তে দুদকের অভিযান, সত্যতা পেয়েছে অনিয়মের

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।এ অভিযানে অনিয়মের সত্যতা পেয়েছেদুদক।

আজ রোববার সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময দুদকের অন্যান্য কমর্কর্তারা সাথে ছিলেন।

গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবাবপত্র ক্রয়, লাইব্রেরীতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকুরী প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম, গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সন্ধান পায় দুদক।সেই আলোকে আজ রোববার অভিযান চালানো হয়েছে।বিশ্ববিদ্যারয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয় করার অভিয়োগ প্রমানিত হয়েছে।যা নষ্ট হয়ে সরকারী অর্থ অপচায় হয়েছে।

immage 1000 03

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্লানিং কমিশনের পরিচালক তুহিন মাহমুদ কেনাকাটায় অনিয়মের সাথে জড়িত রয়েছে।এছাড়া বিশ্ববিদ্যলয়ের অপর কর্মকর্তা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যাপক টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে।আত্মীয়-স্বজনের নামে টেন্ডার নিয়ে কাজ না করে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন করেছেন।এসসব বিষয়ে ফাইল ও কাগজপত্র চেয়েছি।এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। পরে উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবে মামলা দায়ের সহ বাকী কায্যক্রম পরিচালনা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর