গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়।তারুন্যের উৎসব পালনের অংশ হিসেবে এসব শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শণ করানো হলো।

আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ২৩জন ক্ষুদে শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করে।শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামেন অফিস কক্ষে প্রবেশ করে সৌজন্য সাক্ষাৎ করে।

পরে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী সরদার এসব শক্ষার্থীদের অফিসের মুন্সীখানা, জেনারেল শাখা, রাজস্ব শাখা, ভূমি হুকুম দখল শাখা, শিক্ষা ও আইসিটি শাখা ঘুরে ঘুরে দেখান এবং এসব শাখার কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন।

পরে তাদের আপায়নের মাধ্যমে বিদায় দেয়া হয়। এসময় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মুন্সী গোলাম মুর্তাজা, সহকারী শিক্ষিকা হামিদা আক্তার, হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই পরিদর্শণের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্পর্কে একটি সম্মুখ ধারনা লাভ করবে এবং লেখা পড়া শিক্ষা নিজেকে দেশ পরিচালনার অনুপ্রেরণ পাবে বলে মনে করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর