শেষ হলো গোপালগঞ্জে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১২ দলীয় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালিকা দলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশ আর বালক দলে কোটালীপাড়া উপজেলা।জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

আজ শুক্রবার(২৪ জানুয়ারী)দুপুরে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বালিকা দলে গোপালগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলা একাদশ।খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা মুকসুদপুর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বিকেলে গোপালগঞ্জ পৌরসভার বালক দলের মুখোমুখি হয় কোটালীপাড়া উপজেলা একাদশ।খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খোলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কোটালীপাড়া উপজেলা ৫-৪ গোলে গোপালগঞ্জ পৌর সভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

02

পরে বিজয়ী ও রানারআপ দলের খোলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় জেলা প্রসাশক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবীর, সদর উপজেলা নির্বাহী অফসার এম রকিুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত উপস্থিত ছিলেন।

গত শুক্রবার শুরু হওয়া নক আউট পদ্ধতির খেলায় জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ৬টি বালিকা ও ৬টি বালক দল অংশগ্রহণ করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর