গোপালগঞ্জে ১৭ দরিদ্র প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

আজ বুধবার ( ৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যায়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বিভিন্ন বয়সের ১৭ জন শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, ইসতিয়াক মাহমুদ, ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,মানুষের দুঃখ কষ্ট দূর করতে সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অনেক সময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষেরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা। তাই হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে আজ এই হুইল চেয়ার দেওয়া হল। এই কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর