ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ইসরাইল ও আমেরিকার গাজা দখলের চক্রান্ত ও ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ওলামা পরিষদ এ কর্মসূচী পালন করে।

আজ শুক্রবার জুমার নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লীরা।বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

immage 1000 02

পরে সেখানে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা জায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার,এ্যাডভোকেট গোলাম মেহেদী খান, এস.এম বাবুল কায়ুম প্রমূখ বক্তব্য রাখেন। এ বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন ইসলামীক দলের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুদ্ধ বিরতি ঘোষনা করা হলেও রজমান মাসে নির্বিচারে ফিলিস্তিনি নারী শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব এখনো চুপ করে বসে আছে।ইসরাইলী আগ্রাসন দমাতে হবে সেই সাথে ইসরাইলি ও ভারতীয় পণ্যবর্জন করতে হবে। কোন ব্যবসায়ী ইসরাইলি ও ভারতীয় পণ্য বিক্রি করলে তাদের কাছ থেকে পণ্য না কেনারও ঘোষনা দেন তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর