গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল সহ গনমাধ্যম কর্মিগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত মোট ১৯ জন তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। বাকীদেরকে পরবর্তীতে বিতরন করা হবে বলে জানানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর