গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালতি হয়েছে। জেলা প্রশাসন ও জেলা রেড ক্রিসেট ইউনিট এ দিবসটি পালন করে।

“মানবতার পাশে একসাথে”-এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

immage 1000 03

সেখানে ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।

immage 1000 02

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেনসহ রেড ক্রিসেট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

immage 1000 04

এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দূয্যোগসহ বিভিন্ন দূর্ঘটনায় রেড ক্রিসেন্টের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এমনকি রক্তদান কর্মসূচির মত মানবিক কাজ করে যাচ্ছে। তবে রেড ক্রিসেন্টের সদস্যরা উন্নত প্রশিক্ষণ পেলে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। দেশ ও জনগনের কল্যানে কাজ করার আশা ব্যক্ত করেন বক্তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর