গোপালগঞ্জ হাসপাতালের সাবেক আরএমও-এর বিরুদ্ধে দুদকের মামলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. ফারুক আহম্মেদ সহ প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ৩ জনের বিরুদ্ধে ২টি পৃথক মামলা রুজু হয়েছে।গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ আল-আমিন হোসেন বাদী হয়ে এ মামলা দুটি করেন। মামলা দুটিতে প্রধান আসামী করা হয়েছে ডা. ফারুক আহম্মেদকে এবং অপর আসামীরা হলেন- উপজেলার স্বাধীন চৌধুরী ও খাগাইল গ্রামের তানিয়া সুলতানা।

অভিযোগে প্রকাশ, গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফারুক আহমেদ ইনজুরি নোট খাতা, পুলিশ কেস রেজিস্ট্রারের জখমের বর্ণনা বিকৃত, ঘষামাজা করে ইনজুরি প্রতিবেদন সরবরাহ করেন। তিনি অন্য আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইনজুরি নোট খাতা, পুলিশ কেস রেজিস্ট্রারের তথ্য বিকৃত এবং ঘষামাজা করে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ও জালিয়াতিপূর্ণ প্রতিবেদন সরবরাহ করে সাধারন আঘাত-কে গুরুতর আঘাত দেখিয়ে প্রতিবেদন দিয়ে মিথ্যা ধারায় মামলা দায়েরের সুযোগ করে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর