Home গোপালগঞ্জ সংবাদ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

০
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম- দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদক গোপালগঞ্জ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের টিম এই অভিযান চালায়।

অভিযোগের মধ্যে রয়েছে, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১লা অক্টোবর তারিখের পর লিপিবদ্ধ  নাই।

এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের শ্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়ে অনিয়মের  তথ্য পাওয়া গেছে।

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, উক্ত অনিয়ম সহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here