Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

০
গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার শহরের যুগশিখা স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে ডিসি পার্ক গোপালগঞ্জ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

ডিসি পার্ক গোপালগঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করে জেলা প্রশাসক সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক বলেব, গোপালগঞ্জ পৌরসভা এলজিইডি, সওজ, পাউবো ও জেলা পরিষদের সহায়তায় এই পার্কটি গড়ে তুলবে। এখানে থাকবে গোপালগঞ্জের জি,আই পন্য রসগোল্লা ও ব্রোঞ্চের আদলে ফোয়ারা, নান্দনিক কাঠের ব্রীজ, শিশুদের খেলনার নানা উপকরন, ওয়াকওয়ে, বাহারী ফুলের গাছ দিয়ে সাজানো থাকবে পার্কটি।

immage 1000 03

ব্যস্ততা কাটিয়ে কমব্যস্ত মানুষ তাদের সন্তানদের নিয়ে এখানে এসে বিনোদন ভোগ করতে পারবে।
ডিসি পার্ক গোপালগঞ্জ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ পৌরসভার সচিব রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আযহারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here