Home গোপালগঞ্জ সংবাদ অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন আর নেই

অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন আর নেই

অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন আর নেই

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি, ১৯৮০-৮২ বর্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের নির্বাচিত ছাত্র-ছাত্রী সংসদের সহ-সভাপতি (ভিপি), গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর অন্যতম পরিচালক এবং আনিকা ডায়াগনস্টিক সেন্টার এর সত্ত্বাধিকারী এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন গতকাল শনিবার(০৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিক ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম-এর জানাজার নামাজ রোববার(০৮ জুন)বাদ যোহর কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আগামীকাল সোমবার আসরবাদ গেটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

তার মৃত্যুতে আইনজীবী সমিতি নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ডায়গনস্টিক সমিতি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ওষুধ ব্যবসায়ী সমিতি, সাবেক ছাত্র ইউনিয়ন পরিবার, সংবাদকর্মি ও বিভিন্ন স্তরের লোকজন শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here