Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত ২০।পুলিশের ফাঁকা গুলি।

কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত ২০।পুলিশের ফাঁকা গুলি।

কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত ২০।পুলিশের ফাঁকা গুলি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।সুদের টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নেয়। সেই টাকা সময়মত সুদ সমেত না দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

immage 1000 03

সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র, ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক লোককে আটক করেছে বলে জানাগেছে।

immage 1000 02

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়।পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা্স্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।

immage 1000 01

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন,এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here