গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জন করোনা রোগ শনাক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জনের করোনা রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০০ জনে।

আজ সোমবার দুপুরে (১জুন) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় এক চিকিৎসকসহ ২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ১০৬ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও আক্রান্তের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত একজন মারা গেছেন।

তিনি আরো জানান, এ পর‌্যন্ত ৩০৫০ জনের নমুনা পরীক্ষায় জন্য সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৬৯ জনের টেষ্ট সম্পন্ন হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৪৮ জন, কাশিয়ানী উপজেলায় ৫২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪২ জন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর