টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামীকাল সোমবার(৩০জুন)গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।টুঙ্গিপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সম্মেলন অনুষ্তি হবে।এ উপলক্ষে্ আজ রোববার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাসটার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী। তিনি বলেন, আগামীকালের সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাড. ড.কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুর রহমান, সেলিমুজ্জামান সেলিম প্রমূখ।

এ সময় এস.এম জিলানী বলেন, বিএনপি একটি উদার গনতন্ত্রী মুখি এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল।বিএনপি দেশের রাজনীতিতে সব সময় গনতন্ত্রের কথা বলে এবং বিএনপি তার দলের মধ্যে গনতন্ত্রের চর্চা করে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা মনিরুজ্জামান বাবলু, এমদাদুল হক মোল্লা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর