টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসি সহ আহত ২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব বেচাকেনা নিয়ে কথাকাটাকাটির জেরে সালিশ বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি, এসআই ও ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ গ্রাম্য চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

immage 1000 04

এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ডাব বেচাকেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের ডাব বিক্রেতা মোঃ হামজা (২৫) ও পাটগাতী সরদারপাড়া এলাকার ক্রেতা জিয়ারুল মোল্লার (২১) মধ্যে কথাকাটাকাটি হয়। তখন একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে দুই গ্রামের মুরব্বিদের নিয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পৌর মাল্টিপারপাস মার্কেটে সালিশ ডাকা হয়।

immage 1000 03

রোববার সন্ধ্যার দিকে সালিশ চলার সময়ে মার্কেটের বাইরে দুই গ্রামের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। তখন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে গেলে টুঙ্গিপাড়া থানার ওসি, এসআই ও ৪ পুলিশ সদস্য সহ দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়। পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ফুটপাতের প্রায় ১০ টি দোকান ভাঙচুর করা হয়।

immage 1000 02

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম সহ ৪ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর